বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৩শ ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টম্বর: গাংনী উপজেলার সওড়াতলা সীমান্ত ফাড়ির বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ৩শ ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে সওড়াতলা সীমান্ত ফাড়ি বিজিবি’র হাবিলদার মফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সওড়াতলা সীমান্ত মাঠে অভিযান চালিয়ে ৩শ ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।