বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৩ ঘণ্টার ব্যবধানে প্রবাস ফেরত যু্বকের সাথে ২ বান্ধবীর বিয়ে

By মেহেরপুর নিউজ

October 08, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৩ ঘণ্টার ব্যবধানে প্রবাস ফেরত এক যুবকের সাথে বিয়ে করেছেন ২ বান্ধবী। এ ঘটনার পর এলাকার মানুষের এখন মুখরােচকে পরিণত হয়েছে। গাংনী উপজেলার ছাতিয়া গ্রামে অবস্থিত পৃথক কাজী আফিসে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রবাস ফেরত যুবক মিজানুর রহমান ছাতিয়ান গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মিজানুরের দুই স্ত্রী হলেন-একই উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আছিয়া খাতুন ও প্রতিবেশী রুহুল আমিনের মেয়ে সাথী আক্তার। দুই বান্ধবীর পরস্পর সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

বামন্দী ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) খাদেমুল ইসলাম ও মটমুড়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) মন্জুর আহমেদ দুই বান্ধবীর সঙ্গে একজনের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বর মিজানুর রহমান বলেন, ‘আমার সাথে আছিয়ার ভালোবাসার সম্পর্ক ছিল । সেই সূত্রে আছিয়ার সঙ্গে আমি বিয়ে করে সংসার করার সিদ্ধান্ত নিই। বিষয়টি জানতে পেরে আছিয়ার বান্ধবী সাথী আমাকে বিয়ের প্রস্তাব দেয়। দুই বান্ধবীর পরস্পর সম্মতিতেই গত ১৬ সেপ্টেম্বর পাঁচ হাজার টাকা নগদ দেনমোহরে দুই কাজী অফিসে গিয়ে প্রথমে আছিয়াকে ও পরে সাথীকে বিয়ে করি। আমি তাদের বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছি। এদিকে,বিয়ের দিন বিকেলে দুজনই একসঙ্গে স্বামী মিজানুর রহমানের বাড়িতে যান। তবে এক দিন পর দুজনই আবার নিজ নিজ বাবার বাড়িতে ফিরে যায়।

স্থানীয়রা জানান,আছিয়া ও সাথী শৈশব থেকে এক সাথে বড় হয়েছেন। তারা দু’বান্ধবী এক স্বামী নিয়ে জীবন করতে রাজি হয়েছেন। যার ফলস্বরুপ এ বিয়ে