বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

By মেহেরপুর নিউজ

April 28, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে রবিবার প্রচন্ড তাপমাত্রা বিরাজ করছে। দুপুর ১২টায় রেকর্ডকৃত তাপমাত্রা ৪০.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ২৩%। এদিকে,প্রচন্ড তাপমাত্রার কারণে দুর্বিসহ জীবন-যাপন করছে মানুষসহ অন্যান্য প্রাণী।

প্রচন্ড গরমের কারণে মাঝে মাঝে বিদ্যুতের লােডসেডিং হচ্ছে। গরমের কারণে মানুষ ঘর ছেড়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে। আর হাঁসফাঁস করছে পশুপাখি। সড়কে মানুষ চলাচল কমে গেছে।