খেলাধুলা

গাংনীতে ৪৩তম জাতীয় শীতকালিন প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে ৪৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী যুবলীগের গাংনী উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল আমিন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহিদুজ্জামান শিপু. ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিকলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ।গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান। এসময় এ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।