বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৪৬০ বোতল যৌণ উত্তেজক কোমল পানীয় অরগানিক পাওয়ার অরগানিক হারবাল কোম্পানীর এরিয়া ম্যানেজার নুরুল ইসলামকে আটক করে র‌্যাব-৬

By মেহেরপুর নিউজ

March 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে বেঁচাকেনা করার সময় ৪৬০ বোতল যৌণ উত্তেজক কোমল পানীয় অরগানিক পাওয়ার সহ অরগানিক হারবাল কোম্পানীর এরিয়া ম্যানেজার নুরুল ইসলামকে আটক করে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব সদস্যরা এগুলো আটকের পরপরই ধ্বংস করে ফেলে। মঙ্গলবার বিকাল ৩ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হানের নেতৃত্বে গাড়ি চাঁপা দিয়ে ধবংস করা হয়। লেঃ সাজ্জাদ রায়হান জানান বেলা ১১ টার দিকে অরগানিক পাওয়ার নামক কোমল পানীয়সহ অরগানিক হারবাল কসমেটিক্্র কোং এরিয়া ম্যানেজার নুরুল ইসলামকে গাংনী বাজারে তাদের এ উত্তেজক পানীয় বিক্রি করা সময় র‌্যাব সদস্যরা আটক করেন। পরীক্ষা নিরিক্ষা করার পর এটি যৌণ উত্তেজক পানীয় প্রমানিত হওয়ায় এটি ধ্বংস করা হয়েছে।  আটক এরিয়া ম্যানেজার নুরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।