বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 06, 2021

মেহেরপুর নিউজ: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোখলেছুর রহমান লাল্টুকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব ৬। রবিবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী বড়বলদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে প্রেস বিফ্রিংএ র‌্যাব জানায়, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে তাকে গাংনী থানায় সোপর্দ করে র‌্যাব।

গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারী পড়ুয়া ৫ বছরের এক কন্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা পরিবারের লোকজন জানতে পারলে নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই পলাতক ছিল লাল্টু।