বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৭ই মার্চ পালিত

By মেহেরপুর নিউজ

March 07, 2024

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। রাস্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক পুস্পমাল্য অর্পন করেন।

গাংনী পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও গাংনী পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী থানার ওসি তাজুল ইসলাম। ৭ ই মার্চ উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।