বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ৯ টি বোমা ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল

By মেহেরপুর নিউজ

September 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: র‌্যাব-৬ গাংনী ক্যাম্প ও থানা পুলিশের উদ্ধার করা ৯ টি বোমা ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিশেষঞ্জ দল। রোববার বেলা ২ টার দিকে গাংনী ও ধানখোলার মাঝে মাঠের মধ্যে বোমাগুলো ধ্বংস করা হয়েছে। বগুড়া সেনানীবাসের লেঃ শাহরীয়ার নেতৃত্বে সেনাবাহিনীর বোমা বিষেজ্ঞরা বোমাগুলো ধ্বংস করে। গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,সাম্প্রতিক সময়ে র‌্যাব ও পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ও সন্ত্রাসীদের কাছ থেকে বোমাগুলো উদ্ধার করেন।এসব বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়। বোমা উদ্ধারের ঘটনায় যেসব মামলা আদালতের রায়ে হয়েছে সেসব বোমাগুলো ধ্বংস করা হলো।