মেহেরপুর নিউজ,১৯ জুন: মেহেরপুরের গাংনীতে ছেলেধরা সন্দেহে দুজন কে আটক করে পুলিশে দিয়েছে জনগন।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলার চেংগাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগন। আটককৃতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া মাহমুদ আলীর ছেলে রহিদ (৩৭) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইমাদুল ইসলাম (৪০)।
গাংনী থানার এসআই মকবুল হোসেন জানান, ছেলে ধরা সন্দেহে দুজন কে আটক করে স্থানীয়রা। পরে এবিষয়ে পুলিশ কে খবর দিলে তাদের থানায় নেয়া হয়। তবে আটককৃতরা নিজেদের নির্দোশ দাবি করে জানান,চেংগাড়া এলাকায় তারা খড় কাটার জন্য এসেছিলেন। কতিপয় লোকজন তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে দিয়েছে। স্থানীয়রা জানান,চেংগাড়া মাঠে কোন খড় না থাকলেও তারা সন্দেহ মুলক ভাবে গত দুদিন যাবৎ চলাচল করছিল। এ কারনে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।