বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের পুনর্মিলনী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব হঠাৎ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত সৈনিকদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাফিজ উদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, কামাল হোসেন, সুবেদার মেজর মোস্তাফিজুর রহমান, অনারারী ক্যাপ্টেন আফাজুল হক, মোস্তাফিজুর রহমান, আব্দুস সালাম প্রমূখ।