বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর আকবপুরে ১’শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর: মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১’শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের

এস আই রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী উপজেলার আকবপুর গ্রাম থেকে ১’শ বোতল ফেন্সিডিলসহ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের ফজল মন্ডলের ছেলে মুকুলকে আটক করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে।