বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর আনসার -ভিডিপি মৌলিক প্রশিক্ষণেন সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

November 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর উদ্যোগে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের ইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আনসার ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সনদপত্র বিতরণ করা হয়। গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আনসার কমান্ডার রাকিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা নাসির উদ্দিন, ভিডিপি সদস্য মনিরা খাতুন, জিয়াউর রহমান প্রমূখ পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।