অন্যান্য

গাংনীর আমতৈল গ্রামের বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা হামলা

By মেহেরপুর নিউজ

January 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী: মেহরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের বিএনপি কর্মী হারেজ মালিথার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দূবর্ৃৃত্তরা। হারেজ মালিথা জানান, রাত ২ টার দিকে বাড়ির গেটে একটি বোমার বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা। বোমা বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। বিএনপি কর্মী হারেজ মালিথা গাংনী উপজেলা বিএনপি নেতা ও ষোলটাকা ইউনিয়ন চেয়ারম্যান সাবদল হোসেন কালু’র চাচা। হারেজ মালিথা আরো জানান, একটি চক্র দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দিলে এ গ্রাম থেকে চলে যাবার জন্য চাপ দিয়ে আসছে তারা। তাদের দাবী করা চাঁদার টাকা দিতে না চাওয়ায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, বোমা বিস্ফোরণের খবর শুনে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মজনুর নেতৃত্বে পুলিশের একটি টীম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।