মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের গড়ির বিলের পাড়ে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের জন্য গাংনীর থানাধীন কসবা আইসি ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌছিয়েছে। গাংনী থানার ওসি মাসুদুল আলম মোবাইল ফোনে মেহেরপুর নিউজ প্রতিনিধিকে জানান,লাশ পড়ে থাকার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রওয়ানা ।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত আরটিভির মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক মেহেরপুর নিউজকে মোবাইল ফোনে জানান,জবাই করা একটি লাশ আড়পাড়ার গড়ির বিলের পাড়ে রয়েছে। জবাই ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। নিহত টি-শার্ট ও লুঙ্গি পরিহিত রয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌছিয়েছে। ধারণা করা হচ্ছে,অনত্র থেকে উঠিয়ে এনে এখানে হত্যা শেষে লাশ ফেলে রেখে গেছে দুবৃত্তরা।
কুড়ইগাছি গ্রামের আকবর আলীর ছেলে সামছুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,আজ সোমবার সকালে আমি মাঠে গিয়ে আড়পাড়া গ্রামের কোরবান মন্ডলের ছেলে কাশেমের জমিতে জবাই করা একটি লাশ দেখতে পেয়ে বাড়ি ফিরে গ্রামের লোকজনকে সংবাদ দিই। ঘটনাস্থলে উপস্থিত কসবা ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল মেহেরপুর নিউজকে বলেন,লাশের নাম ও পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে চেষ্টা চালানো হচ্ছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। লাশ উদ্ধার করে প্রথমে গাংনী থানায় ও পরে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা এ প্রশ্নের জবাবে তিনি জানান,তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছেনা। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে,আভ্যন্তরিণ কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।