মেহেরপুর নিউজ, ২০ সেপ্টেম্বর: কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করণে ও সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উইমেন এন্ড গার্লস লিড গ্লোবাল-এর সহযোগিতায় আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগঠক ও জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনিছুর রহমান মিয়া, হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাইমিনুর রহমান মিলন, হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর ইউনিয়ন সমন্বয়কারী গোলাম আম্বিয়া, সাংবাদিক জুলফিকার আলী কানন, সাহাজুল ইসলাম সাজু প্রমুখ।