বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ইউএনও’র বিদায়ী সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

May 17, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম শাহনেওয়াজকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সােমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

গাংনী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য,গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ পদান্নতি পেয়ে কুষ্টিয়া সহকারী জেলা প্রশাসক (এডিসি) হিসাবে যােগদান করবেন।