বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর উত্তর ভরাট গ্রামে মাসিক তা’লীমী বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 27, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভরাট গ্রামের আহলে হাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে মাসিক তা’লীমী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান আলােচক ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর জেনারেল সেক্রারি অধ্যাপক নুরুল ইসলাম। এছাড়াও আলােচক ছিলেন আহলে হাদীছ আন্দােলন বাংলাদেশ এর মেহেরপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারিকুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মােমিন,কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রশীদ আকতার,আহলে হাদীছ যুব সংঘর্ষের মেহেরপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ হায়দার আলী,সােনা মণি সংগঠনের মেহেরপুর জেলা শাখার পরিচালক মাওলানা মাহফুজুর রহমান।