বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর এইচ,এম,এইচ,ভি মা: বালিকা বিদ্যালয় নিয়ে ব্রিফিং

By মেহেরপুর নিউজ

October 06, 2024

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের এইচ,এম,এইচ,ভি (হিন্দা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়কে কেন্দ্র করে প্রেস ব্রিফিং করেছে এলাকাবাসি।

রবিবার বিকেলে হিন্দা বাজারে এলাবাসি জমায়েত হয়ে ব্রিফিং করে। ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নাজমুল হক, ইউপি সদস্য জেকের আলী,এলাকার বাসীর মধ্যে বক্তব্য রাখেন শাজাহান আলী,সিদ্দিকুর রহমান,ফারুক হােসেন,আব্বাস আলী,সেলিম রেজা ও জুয়েল রানা।

অভিযােগ করে বক্তারা বলেন, এইচ, এম,এইচ,ভি (হিন্দা) মা: বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামসুল হক গত ১৫ সেপ্টেম্বর অষ্টম শ্রেণী পড়ুয়া তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন।

ঘটনার কয়েকদিন পর বিষয়টি জানাজানি হলে,এলাকাবাসি স্কুলে উপস্থিত হয়। অভিযুক্ত সামসুল হক গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাঁ পাড়ার ফাইমুদ্দীন খাঁ এর ছেলে। ১৫ সেপ্টেম্বর ( রবিবার) দেশজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিন তিনজন বান্ধবী স্কুলে ক্লাস রুমে বসে ছিল । এসময় বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সামসুল হক ক্লাসে এসে তিনজনের জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দেন। বিষয়টি সম্মানহানি হবে এমন ভয়ে বিদ্যালয়ের অভিযোগ বক্সে একটি চিরকুট লিখে জমা দেয় ওই শিক্ষার্থীরা ।

এছাড়াও বিষয়টি নিয়ে অভিযুক্ত সামসুল হকের বড় ভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমকেও জানায়। প্রধান শিক্ষক আব্দুল হালিম সুষ্ঠ বিচার করবো বলে আশ্বস্ত করার নামে বিষয়টি ধামা দেয়ার চেষ্টা করেন। পরবর্তি তিন ছাত্রীর তাদের পরিবারকে জানায়। এনিয়ে পরিবারের সদস্যরা ও এলাকাবাসি শিক্ষক সামসুল হকের বিচারের দাবিতে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর অভিযােগ দেয়া হয়। অভিযােগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক বিষয়টি নিয়ে তদন্তে আসেন। এবং অভিযােগের সত্যতা পান। সত্যতার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক সামসুল হককে সাময়িক বরখাস্ত করেন। এদিকে,বক্তারা আরাে বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়েকদিনের ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। ছুটি শেষে বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে মিছিল করানাে ও টাকার মালা গলায় দিয়ে নাটক সাজিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। নাটক সাজানাের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে এলাকাবাসীর ভয়ে বিদ্যালয়ে ফিরতে পারছিলাম না। ছাত্রীদের আন্দােলনের মাধ্যমে বিদ্যালয়ে প্রবেশ সম্ভব হয়েছে। তবে,আব্দুল হালিমকে এলাকার কেউ হুমকি দেয়নি।

প্রধান শিক্ষক আব্দুল হালিম সম্পর্কে আরাে বলেন,এই আব্দুল হালিম একজন সুযােগ সন্ধানী শিক্ষক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিএনপি থেকে আওয়ামী লীগের যােগদান করেন। শিক্ষক সামসুল হক প্রায় ১০-১২ বছর আগে একজন স্কুল শিক্ষার্থীকে কোচিং সেন্টারে যৌন নিপীড়নের দায়ে স্কুল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। সামসুল হকের ভাই আব্দুল হালিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় তাকে বাঁচিয়ে নিয়ে আবার বিদ্যালয়ে চাকরি করার সুযোগ করে দিয়েছেন।

বক্তারা আরো বলেন, শিক্ষক সামসুল হক সমাজের কলঙ্ক। এমন শিক্ষককে আর বিদ্যালয়ে দেখতে চাই না। তার স্থায়ী অব্যাহতির দাবিও জানান বক্তারা।