টপ নিউজ

গাংনীর একই গ্রামে পৃথক ঘটনায় স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু

By মেহেরপুর নিউজ

July 16, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মহাম্মদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আকুব্বার হােসেন (৬৫) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক বােগা গ্রামের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী নােমান হােসেন (১৬)।

শুক্রবার সকাল ৮টার দিকে মহাম্মদপুর গ্রামের একটি মাঠ থেকে আকুব্বারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল ছাত্র নােমান মহাম্মদপুর গ্রামে নানা বাড়িতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয়রা জানান,আকুব্বার পারিবারিক কলহের জের ধরে অভিমানে গ্রামের একটি মাঠের আমগাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে স্কুল ছাত্র নােমান মােবাইলফােন চার্জ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়। এসময় স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন