গাংনীর এসএআর বি মাধ্যমিক বিদ্যালয়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষত
মেহেরপুর নিউজ : প্রচন্ড ঝড়ের কবলে পড়ে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এসএআর বি (শালদহ-আনন্দবাস-রাধানগর-বেড়) মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি ও ঝড়ের কারণে এ বিদ্যালয়ের মক্তব ঘর ভেঙ্গে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যালয়ের চারিপাশে লাগানাে বড় বড় গাছপালা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম জানান, প্রচন্ড ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়ের মক্তব ঘরের ছাউনী উড়ে গিয়ে চুরমার হয়েছে। সেই সাথে বড় বড় কৃষ্ণচূড়া গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে পড়েছে। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক।