অন্যান্য

গাংনীর করমদিতে ডাকাতদলের বোমা হামলায় একজন আহত

By মেহেরপুর নিউজ

July 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুলাই: মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামে ডাকাতির চেষ্টাকালে প্রতিরোধ করায় বোমা হামলায় একজন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঐ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় ১৫ /২০ জনের একদল ডাকাত গাংনী উপজেলার করমদী গ্রামে আয়তাল হুজুরের বাড়ি ঘেরাও করে। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করার চেষ্ঠা করে। এসময় ডাকাতরা এলাকা ত্যাগ করার সময় জনতা লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে।  বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিষ্ফোরিত বেমায় আবুবক্করের ছেলে মখলেসুর রহমান (৪০) আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।