বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কল্যাণপুর জাগ্রত বিবেক যুব সমাজের উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

September 10, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রবাসীদের সহায়তায় ও কল্যাণপুর জাগ্রত বিবেক যুব সমাজের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, মেহেরপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু ও ছাত্রলীগ নেতা ওবাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন,কল্যাণপুর-হাড়াভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মনিরুল ইসলাম,পল্লী চিকিৎসক মঙ্গল আলী, সমাজ সেবক হায়দার আলী,ইয়ারুল ইসলাম ও হাবিবুর রহমান,কল্যাণপুর জাগ্রত বিবেক যুব সমাজের সদস্য কদর আলী,আমিনুল ইসলাম, লাবিব,শিমুল,পলাশ, রিমন,আসাদ,নাঈম প্রমুখ।

কল্যাণ জাগ্রত বিবেক সমাজ নামক সংগঠন সূত্র জানায়,কল্যাণপুর গ্রামের সন্তান ও প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। তাদের অর্থায়নে এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনটি করােনায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করলাে।