বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজিপুর সীমান্তে মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের দিকে কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কাজীপুর মন্ডল পাড়ার মাঠ থেকে ৩৫ বোতল মদ উদ্ধার করে।

নায়েক সুবেদার খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার করে।এদিকে একই দিনে রংমহল সীমান্ত ফাঁড়ি সদস্য রারংমহল মাঠ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। নায়ক গোলাম মাওলার নেতৃত্বে বিজিবির টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে।