বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজিপুর সীমান্তে মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা মদ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে বিজিবির একটি টহল দল কাজিপুর বর্ডার পাড়ার মাঠ থেকে ৩০ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে।

জানা গেছে সুবেদার ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেন।