বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজিপুর সীমান্তে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত বিজিবির সদস্যরা মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। বুধবার ভোরের দিকে কাজিপুর সীমান্ত বিজিবি সুবেদার ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল মদ এবং ৭৫০ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।