বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরকে ভেঙ্গে ২টি ইউনিয়ন করার দাবীতে আলােচনা সভা

By মেহেরপুর নিউজ

September 29, 2022

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নকে ২টি ইউনিয়নে বিভক্ত করার দাবীতে আলােচনা সভা। বৃহস্পতিবার বিকেলে কাজীপুর ইউনিয়নের নওদাপাড়াস্থ এনপি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাস্টার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলামের পরিচালনার সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযােদ্ধা আমিরুল ইসলাম, বীর মুক্তিযােদ্ধা গােলাম মােস্তফা,সমাজ সেবক জিন্নাহ আলী, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মুনসুর আলী,যুবলীগ নেতা আব্দুল আলীম,বিএনপি নেতা মতিয়ার রহমান ওরফে মতি মােল্লা,সাবেক ইউপি সদস্য (মেম্বার) জমির উদ্দীন,গােলাম সরােয়ার মাস্টার,সমাজ সেবক নাহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টকি মিয়া,মিন্নাত আলী,আব্দুর রশীদ মেলেটারী, সাহাব উদ্দীন,যুবলীগ নেতা মহিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,কাজীপুর ইউনিয়নের আয়তন ও জনবল বেশী হওয়ার এ ইউনিয়নকে ভেঙ্গে ২টি ইউনিয়ন করার যে উদ্যােগ নিয়েছে সরকার। তাই, ইউনিয়ন বিভক্ত করার ক্ষেত্রে সঠিক জরিপ করার জাের দাবী জানাচ্ছি।