বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরে চার দিন ব্যাপী উজ্জীবক প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

December 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ ডিসেম্বর:

‍’আত্ম শক্তিতে বলিয়ান ব্যাক্তি কখনও দরিদ্য থাকতে পারে না’ এই শ্লোগানে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে চার দিন ব্যাপী উজ্জীবক পশিক্ষণ শেষ হয়েছে।

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও কাজিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২২৬৮ তম ব্যচের উজ্জীবক প্রশিক্ষণ রবিবার বিকালে শেষ হয়। প্রশিক্ষণ শেষে কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। এসময় দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্মকারী হেলাল উদ্দিন, সহায়ক মহিবুর রহমান মিন্টু, কাজীপুর ইউনিয়ন সমন্মকারী আসাদুল ইসলাম, ইকবল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। চার দিন ব্যাপী উজ্জীবক প্রশিক্ষণে কাজীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন অংশগ্রহন করেন।