বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

By মেহেরপুর নিউজ

October 03, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ব্রিজ বাজারে বাইসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করার ঘটনা ঘটেছে। নির্যাতিত ওই যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়ুরা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক জানা গেছে।

জানা যায়,রবিবার কাজীপুর ব্রিজ বাজারে এক যুবক ঘােরাফেরা করছিল। এক পর্যায়ে ওই যুবক বাজারের একটি বাইসাইকেলের তালা ভাংছিল। এসময় স্থানীয় কয়েকজন তাকে আটকে একটি গাছের সাথে বেঁধে বেধম প্রহার করে। পরে তাকে ছেড়ে দেয়া হয়।