গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন। এসময় তিনি তৃণমূল নেতাকর্মী,সমর্থক ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন।
শুক্রবার দিনব্যাপি তিনি গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ,গাংনী উপজেলা যুবলীগের অন্যতম নেতা আল ফারুক,যুবলীগ নেতা আব্দুল আলীম প্রমুখ।