বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে ৭জন আহত

By মেহেরপুর নিউজ

April 24, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে  উভয়পক্ষের ৭জন আহত । আহতরা হলেন-কাজীপুর গ্রামের খাঁ পাড়ার খোকা মন্ডলের ছেলে মিরাজ আলী (৬৫), মিরাজ আলীর ছেলে আরজ আলী (৩৫), অবিরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩৮) ও মেয়ে স্বপ্না খাতুন (১৫)।

অন্যপক্ষের আহতরা হলেন- হারান চৌকিদারের ছেলে মতিয়ার (৫০) আতিয়ার রহমানের ছেলে বাবু (৪০) ও রাহাতুল্লার ছেলে জাহিদ (৩০)। শুক্রবার রাতে কাজীপুর খাঁ পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত মিরাজ আলী জানান, প্রায় ২০ বছর আগে কাজীপুর গ্রামের রেজাউল চৌকিদারের নিকট থেকে ৯ শতক জমি কিনে ওই জমিতে বসবাস করে আসছি। কয়েক বছর আগে রেজাউল চৌকিদার মারা গেছেন। আমি পুরােনাে ঘর ভেঙ্গে ওই জমিতে পূনরায় নতুন করে ঘর তৈরী করছিলাম। এসময় রেজাউল চৌকিদারের নিকট আত্মীয় হারান চৌকিদারের ছেলে মতিয়ার, সহোদর আতিয়ার, আতিয়ার রহমানের ছেলে বাবু ও রাহাতুল্লার ছেলে জাহিদসহ একটি সংঘবদ্ধদল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। সেই সাথে ঘরবাড়ি ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায়। এদিকে অন্যপক্ষের মতিয়ার রহমান জানান,আমরা বৈধ জমি দখল করতে গিয়ে হামলার শিকার হয়েছি।