বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুরে সাবেক এমপি মকবুল হােসেনের গণসংযােগ

By মেহেরপুর নিউজ

October 04, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন।

বুধবার দিনব্যাপী তিনি এ গণসংযোগ করেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করার লক্ষে এ গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আল ফারুকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।