বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুর ইউনিয়ন বিভক্তের সীমানা নির্ধারণে আলােচনা সভা

By মেহেরপুর নিউজ

October 19, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন বিভক্তের সীমানা নির্ধারণের লক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাজীপুর ইউনিয়নের বিএন (নওদাপাড়া-বেতবাড়ীয়া) মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব সমাজ সেবক রেজাউল হক মাস্টার। কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক রুহুল হুদা,কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল আলম স্বপন,সাবেক ইউপি সদস্য জমির উদ্দীন, সােহেল আহমেদ মাস্টার,যুবলীগ নেতা আব্দুল আলীম,সমাজ সেবক জান্নাতুল ইসলাম জিন্নাহ,মিন্নাল হােসেন মিনা।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজ সেবক জাহাঙ্গীর আলম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওমেদ আলী,সমাজ সেবক শাহ আলম,আব্দুল হাদী মাস্টার, আওয়ামী লীগ নেতা আলীহিম হােসেন,সমাজ সেবক আকরামুজ্জামান আকরাম,নাহারুল ইসলাম,দুলাল হােসেন,কামাল হােসেন,ডাবলু হােসেন প্রমুখ।