টপ নিউজ

গাংনীর কাজীপুর গোলাম বাজারে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 25, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কাজীপুরের গোলাম বাজারে ইসলামিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়।

হাজী মোহাম্মদ ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর শাখা প্রধান ও এভিপি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর এজেন্ট শাখার ম্যানেজার ইনচার্জ নাজমুল হুদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন, কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু নাতেক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিএসসি কেতাব আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলিম ও এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে ফিতা কেটে ইসলামিক ব্যাংক ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি জাহাঙ্গীর আলম।