মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সিমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার ভোরের দিকে কাজিপুর মন্ডল পাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা গেছে কাজীপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার ইদ্রিস আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।