বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুর সীমান্তে ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। শুক্রবার ভোরের দিকে সহড়াতলা রিফুজিপাড়া মাঠ থেকে ১৩ বোতল ফেন্সিডিল,২ বোতল মদ ও ২ হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।

জানা গেছে কাজীপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাহীন আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে সহড়াতলা রিফুজী পাড়া মাঠ থেকে ১৩ বোতল ফেন্সিডিল,২ বোতল মদ ও ২ হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে। এর আগে কাজীপুর মন্ডলপাড়া মাঠ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।