বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাজীপুর সীমান্তে মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের অভিযানে মদ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরের দিকে কাজীপুর বর্ডার পাড়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৯ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করা হয়।

কাজীপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় কাজিপুর বর্ডার পাড় মাঠ থেকে ২৯ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে। বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।