মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ উদ্ধার করেছে।বৃহস্পতিবার ভোরের দিকে কাজীপুর বর্ডার পাড়া মাঠ থেকে ২০ বোতল মদ উদ্ধার করা হয়।
কাজিপুর বিজিবির হাবিলদার নাসিরুদ্দিনের নেতৃত্বে বিজিবির টহল দল টহল শেষে ফেরার পথে মদ গুলো উদ্ধার করে।