রাজনীতি

গাংনীর কাথুলী ইউনিয়নে শপথ হয়নি।।ভোট পুনঃ গননায় হাইকোটের্র নির্দেশ

By মেহেরপুর নিউজ

July 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:

হাই কোর্টের নির্দেশ থাকায় মেহেরপুর গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গস্খহণ অনুষ্ঠিত হয়নি। বুধবার বিকেলে গাংনী উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথের দিন ধার্য্য করা হয়। কিন্তু ১ নং কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ আমিনুল ইসলাম ভোট পুনঃ গননার জন্য রিট আবেদন করলে আদালত বিষয়টি আমলে নিয়ে ভোট পুনঃ গননার নির্দেশ দেন।  উলে­খ্য, গত ১৩ জুন অনুষ্ঠিত কাথুলী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আমিনুল ইসলাম (প্রতিক-চশমা) ইউনিয়নের ৯ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে ১০৩ ভোটে এগিয়ে থাকা অবস্থায় প্রতিদ্বন্দি প্রার্থী কাবুল হোসেনের (প্রতিক-কাপপিরিচ) পক্ষে ৯ নং কেন্দ্র নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গননা না করে উপজেলা পরিষদ থেকে ফলাফল ঘোষনা করা হয়। যাতে কাবুল হোসেনকে বিজয়ী ঘোষনা করা হয়। এ ঘটনায় আমিনুল ইসলাম ভোট পুনঃ গননার জন্য গত ১৭ জুলাই মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দাখিল করেন্ যার নং ৬২৫৭/১১। এতে বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরী এবং বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমš^য়ে একটি বেঞ্চ শুনানী শেষে কাথুলী ইউনিয়নের ভোট পুনঃ গননার জন্য র“ল নিশি জারি করেন।