বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাথুলী সীমান্তে অভিযানে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 04, 2021

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের অভিযানে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে কাথুলীর মাঠ থেকে ১০ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজা করন ট্যাবলেট উদ্ধার করা হয়। জানা গেছে কাথুলী বিজিবির হাবিলদার ফজলেয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলীর মাঠ থেকে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।