বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাথুলী সীমান্তে ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে সোমবার ভোরের দিকে কাথুলী মাঠ থেকে ফেনসিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়।

জানাগেছে কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবি হাবিলদার ফজলেয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল,১০ বোতল মদ ও ১ হাজার ১শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা এগুলো ফেলে রেখে পালিয়ে যায়।