বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাথুলী সীমান্তে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 19, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

শনিবার ভোরের দিকে কাথুলী সীমান্তে ফাড়ির সদস্যরা ২০ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।

নায়েব সুবেদার আব্দুল আজিজ এর নেতৃত্বে বিজিবিরএকটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলী মাঠ থেকে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো উদ্ধার করেন।