বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর কাথুলী সীমান্তে মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

বুধবার ভোরের দিকে কুতুবপুর ভৈরব নদের পাড় থেকে ৭৫ বোতল মদ,৫০ বোতল ফেনসিডিল এবং ২হাজার ৫ শ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।

জানা গেছে কাথুলী সীমান্ত ফাঁড়ির হাবিলদার ফজলার রহমানের নেতৃত্বে কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল মদ,৫০ বোতল ফেনসিডিল এবং ২ হাজার ৫ শ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ, ফেনসিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।