গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কুচুইখালী শ্বশান ঘাট এলাকায় বৃক্ষরােপণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যােগে বৃক্ষরােপণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরােপণ করেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাহবুবুল আলম শান্তি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, জেলা কৃষকলীগের অন্যতম সদস্য ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন, গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ডাক্তার চন্দ্র বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের অন্যতম সদস্য আবুল কাশেম অনুরাগী,কৃষকলীগ নেতা শমসের আলী,শুকুর আলীসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ কুচুইখালী শ্বশান কমিটির সদস্যবৃন্দ।