মেহেরপুর নিউজ,১০ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় গাংনী উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে কাবাডি প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলায় কুতুবপুর বিদ্যালয় ২৫-২০ পয়েন্টে কুতুবপুর যুব ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল মোতালেব, জয়নাল আবেদীন, লাবলু প্রমুখ।