মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন কে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একই গ্রামের মৃত সরূপ মিয়ার ছেলে সুজন (২০) এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানিয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে।এ সময় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। কুমারীডাঙ্গা গ্রামের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুমারীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন উপলক্ষে একটি জরুরী সভা ডাকা হয়। সভায় তার সমর্থকদের বৈঠকে যেতে বাধা দেয় বর্তমান বিদ্যালয়ের ম্রানেজিং কমিটির সভাপতি মহিবুল ইসলাম সহ তার সঙ্গীরা। বাধা উপেক্ষা করে তারা যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এসময় ৫ জন আহত হয়। এ সময় প্রতিপক্ষরা রফিকুলের বাড়ি ভাংচুর করে ও লুটপাট চালায়। এদের মধ্যে দেশীয় অস্ত্রের আঘাতে আহত একই গ্রামের মৃত সরূপ মিয়ার ছেলে সুজনের অবস্থা গুরতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। কুমারী ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে পৌছানের পূর্বেই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, তবে কি কারনে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে সে বিষয়ে আমার ধারনা নেই?