মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহলে ভলিবল কোটের বাঁশ চুরি হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়অ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছ্ এ সময় তারা ৫/৬চট বোমার বিষ্পোরন ঘটায়। এবং বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করে।আজ মিঙ্গলবার সকাল সাড়ে ১০ টা দিকে এ ঘটনা ঘটে। জান গেছে, খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয মাঠে ভলিবল খেলার কোটের বাশ চুরি হয়ে যাওয়ায় এক্ই গ্রামের আহমদ আলীকে দোষী করে তার উপর হামলা চালায় মফিজুল গ্রুপের লোকজন। এ ঘটনায় আহমদ আলী ও মফিজুল গ্রুপের মদ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মফিজুলের লোকজন বিল্লাল,দারাফত ও আরমানসহ ৪ জনের বাড়ি ভাংচুর করে তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।