অন্যান্য

গাংনীর খাসমহল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

March 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৬ মার্চ:

মেহেরপুরের গাংনীর খাসমহল থেকে ৩টি পিস্তল,১টি সার্টারগান,৯ রাউন্ড পিস্তলের গুলি,৫টি ম্যাগজিনসহ বিল্লাল হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক বিল্লাল খাসমহল গ্রামের নুর মহাম্মদের ছেলে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

বৃহস্পতিবার বিকালে খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন সংগীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফ জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র চোলাচালানের সাথে জড়িত বিল্লাল হোসেন। বৃহস্পতিবার ভারত থেকে অস্ত্রগুলো চোরাচালানের মাধ্যমে নিয়ে আসে বিল্লাল। গোপন সংবাদের ভিত্তিতে খাস মহল গ্রামের সীমান্ত এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। কাঁটা তারের বেড়ার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে গ্রামে প্রবেশের সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। ক্যাম্পে এনে তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। এদিকে এলাকার কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল হোসেন অস্ত্র গুলিসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ বইছে। এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিল্লাল নিজেকে মেহেরপুর পুলিশ সুপারের সোর্স পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে অর্থ আদায় করে থাকতো। তার বিভিন্ন সময়ে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ হাতিয়ে নিত।