বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর গাঁড়াডােব ও আনন্দবাস গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 28, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব ও রাইপুর ইউনিয়নের আনন্দবাস গ্রামে সরকারের নানামুখি উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সােমবার বিকেলে গাঁড়াডােব গ্রামের মাঠপাড়ায় ও সােমবার দিবাগত রাতে আনন্দবাস গ্রামে উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গাঁড়াডােব গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা কৃষকলীগের সদস্য মিলন হােসেন। বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,ধানখােলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এসময় বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আবুল কাশেম।

অন্যদিকে, আনন্দবাস গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতি ত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক কর্মী আজম সরকার।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর-এর সঞ্চালনায়- বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বুলু হােসেন,নজরুল ইসলাম,আনােয়ার হােসেন, আমজাদ হােসেন, শুকুর আলী, ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ, নয়ন হােসেন, লিটন হােসেন,সাগর হােসেন,মামুন হােসেন প্রমুখ।