বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামে নারীর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

September 28, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়িয়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে সুমী খাতুন (৪০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। ২ পুত্র সন্তানের জননী সুমী গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষক মাসুদ রানার স্ত্রী।

মঙ্গলবার সকালে নিজ ঘরের আড়ার সাথে সুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান সুমীর বড় ছেলে শাহরিয়ার সাফিন সোমবার দিবাগত রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে দেরী করে বাড়ি ফিরে। এ কারণে সুমী তার ছেলেকে বকাবকি করেন। পরে রাতে দু’ছেলের সাথে একই ঘরে ঘুমিয়ে পড়েন সুমী। সকালে তার ছেলেরা ঘুম থেকে জেগে দেখে মায়ের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলছে। ছেলেকে মারার কারণে সে নিজের ভূল বুঝতে পেরে অভিমানে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।

গাংনী থানা সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।