বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর গাঁড়াবাড়ীয়া এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা

By Meherpur News

February 06, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের পক্ষে গাঁড়াবাড়ীয়া এলাকায় নির্বাচনী প্রচারণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা করা হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন-মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান ও সাবেক ছাত্রনেতা পলাশ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।